প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, রায়গঞ্জ ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যথাক্রমে মাহবুবুল আলম ও আবদুর রফিক, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার, সাধারণ সম্পাদক পরিমল কুমার পোদ্দার প্রমুখ। সভায় উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৭২টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।