প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া ক্ষেত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তিতুল্য ফুটবলার রণজিত দাসের ৮৫তম জন্মদিন উদ্যাপনের লক্ষ্যে গতকাল বেলা দেড়টায় নগরের বারুতখানা এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উদ্যাপন পর্ষদের সদস্যসচিব আবদুর রশিদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, চিত্রশিল্পী অরূপ বাউল, নৃত্যশিল্পী বিপুল শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। ২৯ অক্টোবর নগরের রিকাবীবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে জন্মদিনের এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তীকে আহ্বায়ক করে ১৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।