প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সার্বিক আয়োজন ও প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় এলাকায় আজাদী ভবনের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে চট্টগ্রাম কলেজিয়েটস (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি)। সভায় বক্তারা স্কুলের ১৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ২৩ থেকে ২৫ ডিসেম্বর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বি আর নিজাম, জ স ম বখতিয়ার, শামসুল হোসাইন, অধ্যাপক ইফতেখার আহমদ খান, অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, অধ্যাপক এস এম তারেক, আশরাফুল আনোয়ার, ওমর কায়সার, প্রকৌশলী কামরুল ইসলাম, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ–এর সম্পাদক সৈয়দ ওমর ফারুক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ–এর রুশো মাহমুদ, করিম উল্লাহ, আবুল হাসনাত মো. বেলাল প্রমুখ।