প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন সফল করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শুক্রবার রাতে আহ্বায়ক কমিটির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উত্তর বাজার জাতীয় পার্টির কার্যালয়ে আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে এ সভা হয়। এতে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. ইউসূফ আলী, সদস্যসচিব সোহেল রানা, উপজেলা জাতীয় যুব সংহতি কমিটির সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ।