প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে গতকাল বিকেলে ইউএনও কার্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা হয়েছে। ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এতে সভাপতিত্ব করেন। সভায় এসএসসি পরীক্ষার জন্য সাতটি কেন্দ্র নির্ধারণ করা হয়। সাতটি কেন্দ্রের জন্য পৃথক কেন্দ্র কমিটি গঠন করা হয়। ইউএনও সব কেন্দ্র কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠানের প্রধানরা কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশ্রাফী বলেন, এবার এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৪টি বিদ্যালয় থেকে ৪ হাজার ৩১৬ জন অংশ নেবে। আগামী ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে।