প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগামী ১ ও ২ ফেব্রুয়াির অনুষ্ঠেয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সফল করতে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মেলা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। মেলায় স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কর্মকাণ্ড প্রদর্শন করবে। সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ জন অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপার উপস্থিত ছিলেন। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, পীরডাঙ্গী মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল্লাহ প্রমুখ।