প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ের প্রাণের উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু (বৈসাবি) ও বাংলা নববর্ষ পালনে গতকাল বুধবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা হয়েছে। জেলা পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ কুমার চাকমা, পুলিশ সুপার আলী আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন, সিভিল সার্জন আবদুস সালাম, জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী ও জুয়েল চাকমা।