প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে গ্রহণের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফিরোজ শাহ্। সভায় বক্তব্য দেন বেগম নূরুন নাহার তর্কবাগীশ কলেজের অধ্যক্ষ আবদুল মোত্তালেব সেখ, রায়গঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবদুল মালেক সরকার, সলঙ্গা ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ। পরীক্ষা কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সভা থেকে আহ্বান জানানো হয়।