প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতি সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাতের সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা। সভায় উপজেলার দুটি কলেজের সব শিক্ষক অংশ নেন।