প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তা অভিমুখে লংমার্চ উপলক্ষে গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জাতীয় পার্টির একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম জহির। সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব ছিবার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ। ১৭ জানুয়ারি তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লংমার্চ করার কথা রয়েছে।