প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ ১৪২২ বরণ ও উদ্যাপনের জন্য গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌফিক ইমাম, পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন সরকার, সিভিল সার্জন এস এম সামসুজ্জামান, দিনাজপুর স্টেশন ক্লাবের ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দিনাজপুর অফিস|