প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১২টি পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন
করে। সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসীন আলী, পীরগঞ্জের ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সাবেক সাংসদ ইমদাদুল হক, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গোপীকৃষ্ণ রায়, মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ।