প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসাধক শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকার সৃজনশীল বইয়ের দোকান বইপত্রে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, কবি তুষার কর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ।