প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ ছড়া উৎসবের এক যুগ পূর্তি উপলক্ষে সাহিত্য সংগঠন জেগে ওঠো নরসুন্দার উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক শতাব্দী কণ্ঠ সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে গতকাল শুক্রবার সকালে সমবায় ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদরের ইউএনও মো. আবু নাসের বেগ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল।