প্রস্তুতি সভায় সফল উৎসবের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব ২০১২-এর প্র্রস্তুতি সভা হয়েছে গতকাল রোববার। ঢাকার আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় যোগ দেন প্রথম আলোর সারা দেশের ১২০ জন প্রতিবেদক ও প্রতিনিধি এবং বন্ধুসভার ১২০ জন সদস্য।প্রস্তুতি সভায় ইন্টারনেট উৎসব সফল করতে করণীয় বিভিন্ন দিক আলোচনা করা হয়। আগত সাংবাদিক ও বন্ধুসভার সদস্যদের উৎসব সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও যুগ্ম সম্পাদক আনিসুল হক।দেশের ১২০টি স্থানে এ উৎসব হবে। উৎসব শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে।সহ-উদ্যোক্তা গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক বলেন, ‘গতবারের চেয়ে এবার উৎসবটি হবে আরও বড় পরিসরে। উৎসব নিয়ে সবার আগ্রহও তাই বেশি। আমরা আশা করি, এবারের উৎসব সফল হবে।’প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ কর্মসূচির জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান বলেন, ‘এ উৎসব ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।’গ্রামীণফোন ও প্রথম আলো আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ কর্মসূচি, গুগল, অপেরা মিনি, উইকিপিডিয়া ও নকিয়া।সভায় আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং কমিউনিকেশনের মহাব্যবস্থাপক ফারুক আহমেদ ও ইন্টারনেট উৎসবের পরিকল্পক (গ্রামীণফোন) সোমায়েল আতাহার।প্রস্তুতি সভা সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন ও ইন্টারনেট উৎসব সমন্বয়ক (গ্রামীণফোন) খায়রুল বাশার।