প্রস্তুতি সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রসৈকত কুয়াকাটায় ‘রাস উৎসব’ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীসহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষেরা আসতে শুরু করেছে। কাল বুধবার পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের রাস উৎসব শেষ হবে। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। রাসপূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটি তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কলাপাড়ার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাস উৎসবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।