প্রস্তুতিমূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২২ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদে প্রস্তুতিমূলক সভা হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস, নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। মেলায় যাত্রা, পুতুল নাচ, বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।