প্রস্তুতিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে আগামী ১৩ মে পণ্ডিত রামকানাই দাশ সংগীত উৎসব উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সংগীত উৎসব উদ্যাপন পর্ষদের উদ্যোগে নগরের বারুতখানা এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় এ সভায় বক্তব্য দেন পর্ষদের সদস্যসচিব সমরবিজয় সী শেখর, সংগীত পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক পিনুসেন দাশ, নাট্যসংগঠক হুমায়ূন কবীর জুয়েল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, সংগঠক রাজীব দে চৌধুরী, রাতুল সাহা, তাসনিম ইজাজ প্রমুখ।