প্রহরীর হাত-পা বেঁধে ট্রান্সফরমার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নৈশপ্রহরীর হাত-পা বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে চোরেরা। এতে ওই এলাকার পাঁচ শতাধিক পরিবারের অন্তত পাঁচ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। গত সোমবার গভীর রাতে ফতুল্লার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ব্যাপারে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) নারায়ণগঞ্জের উপব্যবস্থাপক জাহাঙ্গীর একটি মামলা করেছেন।