প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৩তম ড্র গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কারটি পেয়েছে ০১৬৭৭৩০ নম্বর। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিক হয়। বর্তমান প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ এবং খড এই ড্রয়ের আওতাভুক্ত। উপরিউক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য। প্রথম পুরস্কার ৩৯টি প্রতি সিরিজের জন্য একটি, দ্বিতীয় পুরস্কার ৩৯টি প্রতি সিরিজের জন্য একটি, তৃতীয় পুরস্কার ৭৮টি প্রতি সিরিজের জন্য দুটি, চতুর্থ পুরস্কার ৭৮টি প্রতি সিরিজের জন্য দুটি এবং পঞ্চম পুরস্কার এক হাজার ৫৬০টি প্রতি সিরিজের জন্য ৪০টি।
ছয় লাখ টাকার প্রথম পুরস্কারের নম্বর ০১৬৭৭৩০, তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৬৬১৩২৬, প্রতিটি এক লাখ টাকার তৃতীয় পুরস্কারের দুটি নম্বর ০১৫০৮৭২, ০৮৬৩৫১৫, প্রতিটি ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কারের দুটি নম্বর ০১৪৯২৩৫, ০৫৬৪০১৬ এবং প্রতিটি ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কারের ৪০টি নম্বর: ০০০৫৭৪২, ০০৪৫১২৪, ০০৯০২৩৮, ০১১৭৭৪৭, ০১৫৩৭৭২, ০১৬৯৬৫৩, ০১৯৩৬৩৩, ০২১৩১৪৭, ০২২৩৫৪৯, ০২৭১৯৮৭, ০২৮১১৯৬, ০২৮৫৩০৩, ০৩২৬৬৫৩, ০৩৮৫৬৬৫, ০৩৯১৬২০, ০৪০৩৪৫৫, ০৪৩৮২৩০, ০৪৬১১৮২, ০৪৯০০২৫, ০৫২৬০৩৮, ০৫২৮৬৭৯, ০৫২৯১১২, ০৫৯৫৭৭৭, ০৬১৮৫৮১, ০৬২৬৭১৮, ০৬৪০৯৮০, ০৬৫২৯৬৮, ০৬৭৬৬৯৯, ০৬৯১৬৭২, ০৭১৯৪২৬, ০৭৪২৮৪৮, ০৭৬৯৯৭৪, ০৮০৫১৬৮, ০৮২৮৩৪০, ০৮২৯২১৪, ০৮৩৩৬১৭, ০৮৫৯৪৯৫, ০৮৬৯৮৩২, ০৯৩০১৬৬, ০৯৯১৫৬৩।