১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনিছুর রহমানের সভাপতিত্বে কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০১১২৫২৬। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ এবং খড এই ড্রর আওতাভুক্ত। উপরিউক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়।
তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৯৬০৭৬৭। প্রতিটি এক লাখ টাকার দুটি তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর ০১৫৬৬০৪ ও ০৬৫৪৩৬৮। প্রতিটি ৫০ হাজার টাকার দুটি চতুর্থ পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৮৯০২৩৪ ও ০৮৯৫৫৮৬। প্রতিটি ১০ হাজার টাকার ৪০টি পঞ্চম পুরস্কারপ্রাপ্ত নম্বর: ০০২৪৩২৮, ০৩১১০০৬, ০৪৪৫৬৯১, ০৬২৪৯৪৫, ০৭৬২২৩২, ০০৬২৩৮৮, ০৩২২০৯৬, ০৫০৮৫৮৮, ০৬৩৬১৯৩, ০৮০৮১৫০, ০০৮৭৯৩৪, ০৩৩২৭৬৯, ০৫৪১৭৯৫, ০৬৪৯২৯৫, ০৮২৮৫৯৬, ০১৪০৫১১, ০৩৯১৭৮৪, ০৫৪৭৫৮৯, ০৬৫৫২২৬, ০৮৩৯৯৮৪, ০১৪৭৩৬৩, ০৪০০২৮৬, ০৫৬৩০২৫, ০৬৮২৬৮৬, ০৮৬৯৪৯১, ০১৮৩৪০৫, ০৪০৫৬২৫, ০৫৬৫১৪৪, ০৭৪০৬৪৭, ০৮৮১৮৪৪, ০২১২৯৯৮, ০৪৩৩৮৫১, ০৫৬৯৯৪১, ০৭৪৩৬৫৩, ০৯৩০০৭৬, ০৩০৪৩৭১, ০৪৩৪৭০০, ০৬১৫৫১১, ০৭৪৮৬৮৮, ০৯৯১৬৮৩।