প্রাইজবন্ডের ড্র প্রথম পুরস্কারের নম্বর ০৩৪৬৫৮৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৭তম ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ মুনীর হোসেনের সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৩৪৬৫৮৮। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৭টি (সাতচল্লিশ) সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব ও খম এই ড্রয়ের আওতাভুক্ত। উপরিউক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি (ছেচল্লিশ) সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নে বর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

প্রাইজবন্ডের ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৪৬১৮৬২। ১ লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০১৩৭৫৭২ ও ০৬৮৪৯৩২। ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০৪৪১৭৪৬ ও ০৬৮৬১১২। ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর ০০১৭৬৯৮, ০২৩২৩২৭, ০৪৮০৯৩৫, ০৭৩৬৯৮৯, ০৯১১০৭২, ০০৩২২৪৪, ০২৩৭০৭৫, ০৪৮৬৬২৫, ০৭৬৫৫৯৪, ০৯১৮৯৯১, ০০৫৯৮৭৯, ০৩০৩৬৫২, ০৪৯৮৭৭৩, ০৮০৭৮২৭, ০৯৪৩২৫৩, ০০৯২৪৩২, ০৩০৯৭৫৮, ০৫১৮৪৩২, ০৮১৯৭৪৭, ০৯৬০০০৮, ০১০৭১৫১, ০৩৫৩২১৮, ০৫২৫৫৩৪, ০৮৬২৩৩৬, ০৯৬১৬৯৫, ০১১১৯৭৪, ০৪৩৩১৪২, ০৫৬০৮৩০, ০৮৮০০৪৯, ০৯৬২০১১, ০১৮০১৪৭, ০৪৪৫৬২২, ০৫৭৪৩৫০, ০৮৮১১৫২, ০৯৮৪৭৬৮, ০২১৩০৯৪, ০৪৬৭৬৬৩, ০৫৯৭৮৭৯, ০৯০০৯৪৩ ও ০৯৯৯৩৪৪। বিজ্ঞপ্তি।