প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কারের নম্বর ০৬০৮৯৫১
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৬০৮৯৫১। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য
১০০ টাকা মূল্যমানের ৪০টি সিরিজ যথা—কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড এবং খঢ এই ড্রয়ের আওতাভুক্ত।
প্রাইজবন্ডের ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০২৪৮৭৪৭। ১ লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০২৬৪০৯৪ ও ০৫০০৮২৯। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০০৪৭০৮০ ও ০৩৮৩০৯৫। প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর: ০০৩৬১২৩ ০২৯৪৪৬১ ০৫৫৪৯৪৭ ০৭৬৯৬৮৬ ০৮৬১৮৬২ ০০৫৯২৫০ ০৩১৫৯৯২ ০৬৩৬৩৪৪ ০৭৭৫২০২ ০৮৬৬৯৫০ ০১২২২০৯ ০৩৩১৮৪১ ০৬৭৪৪৮২ ০৭৮৭০২৭ ০৮৭৪০৮০
০১২৫২১৫ ০৩৪৭৬৬৯ ০৬৯১৯৭৩ ০৭৯৮১০৪ ০৮৮৬৬৯৩ ০১৫৮০৬৩ ০৩৫৬৯২৩ ০৬৯৭৫২৭ ০৮০৯২৬৫ ০৯০৩৮০৬ ০১৭৫৮৮৫ ০৩৭২১৫৪ ০৭১৬৯৬২ ০৮২১৬৩৯ ০৯৫৩৮২৭ ০২৩৬৫০৩ ০৪৪৭৯৫৭ ০৭২০৭২৯ ০৮৩৩৪৭১ ০৯৯৩২৯১ ০২৭৬২৪৮ ০৪৭৪২০২ ০৭৬৮৩৯৫ ০৮৫১৪০৯ ও ০৯৯৮২০৭। বিজ্ঞপ্তি।