প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিত্যক্ত দুটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, গত বুধবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে সাদা রঙের একটি পরিত্যক্ত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১১৮০৭৩) উদ্ধার করা হয়েছে। উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজার এলাকা থেকে বুধবার রাতে ঢাকা মেট্রো-গ-১৩-৫০৮৫ নম্বরের আরেকটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।