প্রাইভেট কার ছিনতাইয়ের সময় তিনজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় প্রাইভেট কার-চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাইকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত তিনটার দিকে শহরের জামতলায় একটি প্রাইভেট কারে চিৎকারের শব্দ শোনা যায়। সন্দেহ হলে সড়কে ব্যারিকেড দিয়ে প্রাইভেট কারটি থামানো হয়। এ সময় প্রাইভেট কারের ভেতরে চার যুবকের মধ্যে একজনের হাত-পা বাঁধা ছিল। পরে তাঁদের থানায় নিয়ে জানা যায়, ছিনতাইকারী সুমন, খোকন ও শাহিন চালক আবুল খায়েরের হাত-পা বেঁধে প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা করছিলেন।রেস্তোরাঁয় ডাকাতি: বুধবার রাতে একই সময় সশস্ত্র চার যুবক একটি সাদা রঙের প্রাইভেট কারে করে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পুল এলাকার মোহামঞ্চদিয়া হোটেলে আসেন। তাঁরা হোটেলের ব্যবস্থাপক মানিক মিয়া ও অন্য কর্মচারীদের পিস্তল, চাপাতি দেখিয়ে ৬০ হাজার টাকা ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যান।এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় দস্যুতার মামলা হয়েছে।