প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা, শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় রেললাইন পার হওয়া একটি প্রাইভেট কারকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় গাড়িটির আরোহী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। নিহত তিন বছরের শিশুর নাম রাফিন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রূপসা এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিল। সেখানে কোনো রেলক্রসিং নেই। এলাকার লোকজন নিজেরাই সেখান দিয়ে রেললাইন পার হয়ে আসছে।
আহত তিনজন হলেন রাফিনের মা অ্যানি খাতুন, বোন ছয় বছরের রাফিয়া ও নানা ৫৫ বছরের আনোয়ার হোসেন খান। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আনোয়ার হোসেন খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গাড়িটি চালাচ্ছিলেন রাফিনের বাবা রিপন হোসেন। তিনি অক্ষত রয়েছেন।