প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুর এলাকায় প্রাইভেট কারের চাপায় নাজমুল হাসান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে মো. সুমন নামের এক পথশিশু।
গত বৃহস্পতিবার রাত সোয়া দুইটায় কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে গতকাল শুক্রবার ভোর ছয়টায় নাজমুল মারা যান। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জে।
শাহজাহানপুর থানার এসআই ওলিউর রহমান বলেন, নাজমুল ও সুমন ডিপোর সামনে দাঁড়িয়ে ছিল। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে নাজমুল মারা যান।