প্রাইভেট নিবন্ধিত অটোরিকশা ভাড়ায় চালানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট নিবন্ধিত সিএনজি অটোরিকশা ভাড়ায় চালানোর অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা-মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ যাত্রীদের চলাচল সহজ করা এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করতে প্রাইভেট নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় চালানোর অনুমতি দেওয়া যোগাযোগ মন্ত্রণালয়ের কর্তব্য। ২০০৭ সালের ২৮ জুন যোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন কেবল চালকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে এসব অটোরিকশার নিবন্ধন চালকদের প্রদান করতে হবে।
বক্তারা সহজ শর্তে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান, অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার, নগরীতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, চালকদের নিয়োগপত্র প্রদান, পাম্পগুলোতে সিএনজিচালিত অটোরিকশার জন্য পৃথক নজেল স্থাপন, চালক হয়রানি ও অতিরিক্ত জমা নেওয়া বন্ধ, সিএনজি চুরি-ছিনতাই-মলম পার্টির কার্যক্রম বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।