প্রাইভেটকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে রপ্তানিমুখী পোশাক কারখানার এক ব্যবসায়ীর প্রাইভেট কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সামাদ বানু সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক আবু সালেহকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং তদন্ত হচ্ছে।