প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জৈনাবাজার ব্যাপারীবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৫৫)। বাড়ি উপজেলার বিধাই গ্রামে। তিনি স্থানীয় আরএকে সিরামিকস কারখানার কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে জৈনাবাজার এর পাশে শিশুতোষ বিদ্যা ঘরের সামনে সড়ক বিভাজকের কাটা অংশ দিয়ে মোটরসাইকেলে করে রাস্তার পার হচ্ছিলেন আমির হোসেন। এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেট কার তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমির হোসেনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি চালকসহ আটক করে। আটক গাড়ি চালক রানা মিয়ার বাড়ি বরিশাল জেলায়। নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।