প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার-২০১৭-এর ছাত্রছাত্রীদের নবীনবরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম। অনুষ্ঠানে প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আশরাফ আলী, উপাচার্য এম আবদুস সোবহান, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নৃপেণ মৈত্র, সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসেন, সহ-উপাচার্য সাইফুদ্দিন শাহ, ট্রেজারার মোহাম্মদ আরশাদ আলী প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি