প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবকে সম্প্রতি রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ খালেক, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপাচার্য গিয়াস উদ্দিন আহ্মদ, ট্রেজারার এ কে এম আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি