প্রাইম ব্যাংক নিয়ে এল জেসিবি কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে জেসিবি ইন্টারন্যাশনাল কার্ডের প্রবর্তন শুরু করেছে প্রাইম ব্যাংক লিমিটেড৷ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন৷ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, জেসিবি ইন্টারন্যাশনালের ডেপুটি প্রেসিডেন্ট কিমিহিসা ইমাদা এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহসান খসরু, কার্ড ডিভিশনের প্রধান এ এইচ মজুমদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷