প্রাইম ব্যাংকের ডিএমডি পদে কান্তি কুমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগ দিয়েছেন কান্তি কুমার। এর আগে তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশের পরিচালক ও গ্লোবাল করপোরেট ব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করেন।কান্তি কুমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের দ্য নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।২০ বছরেরও বেশি সময় ব্যাংকিং কার্যক্রমে তিনি এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সিটিব্যাংক এনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি করপোরেট ব্যাংকিং, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, পাবলিক সেক্টর ও অফশোর ব্যাংকিংয়ে সাফল্য লাভ করেছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাঁকে বাণিজ্য বিশেষজ্ঞের সনদ দিয়েছে। বিজ্ঞপ্তি।