প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজধানীর পুলিশ কনভেনশন হলে প্রাইম ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাদের খান। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নাসিম আনোয়ার হোসেন ও মাফিজ আহমেদ ভূঁইয়া, নির্বাহী কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক আইনুন নিশাত, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ইমরান খান, পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা, এম এ খালেক, কাজী সিরাজুল ইসলাম, খন্দকার মোহাম্মদ খালেদ, মো. শাহাদাত হোসেন, নাজমা হক, সালমা হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহসান খসরু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।