প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক লিমিটেডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সহযোগিতায় ২০ মে এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। রক্তদান কর্মসূচিতে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, ঢাকায় অবস্থিত বিভিন্ন শাখার প্রধান এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। বিজ্ঞপ্তি|