প্রাইম ব্যাংকের ১২২তম শাখা উদ্বোধন
প্রাইম ব্যাংক লিমিটেডের ১২২তম শাখা চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ৬ সেপ্টেম্বর ব্যাংকের পরিচালক মো. নাদের খান উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন পরিচালক ইমরান খান। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) জেনারেল ম্যানেজার ও কর্ণফুলী ইপিজেডের ইনচার্জ মো. খুরশিদ আলম, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক এমডি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সাবেক পরিচালক এ এফ এম ইসহাক এবং চট্টগ্রাম স্টিল মিলস লিমিটেডের সিবিএর সাবেক সভাপতি মো. ইসহাক অনুষ্ঠানে বক্তব্য দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. এহসান খসরু। স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। কর্ণফুলী ইপিজেড শাখার প্রধান মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর ব্যাংকের ১১৫তম এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ইমরান খান। মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।