প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কোয়ালিটি অ্যাসুরেন্স পদ্ধতিতে উচ্চশিক্ষা অর্জনে সচেতনতা সৃষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, স্কুল অব বিজনেসের ডিন এ এইচ এম হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন শেখ হাসানুজ্জামান এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন এ জে এম ওমর ফারুক। রিসোর্স পারসন ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অতিরিক্ত পরিচালক এ বি মো. রহমতুল্লাহ। বিজ্ঞপ্তি