প্রাক-নিরীক্ষা তোলার প্রক্রিয়ার প্রতিবাদে মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাক-নিরীক্ষা বা প্রি-অডিট তুলে দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের কর্মীরা।কর্মচারীরা গতকাল মঙ্গলবার সিএজি কার্যালয় চত্বরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে হিসাবরক্ষণ কার্যক্রম (অ্যাকাউন্টস) থেকে নিরীক্ষা কার্যক্রম (অডিট) পৃথক করার প্রক্রিয়ার নিন্দা জানানো হয়।অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধ করার দাবিতে গতকাল বেলা একটার দিকে সেগুনবাগিচা সিএজি কার্যালয়ের সর্বস্তরের কর্মচারীরা মিছিল বের করেন। মিছিলটি ভবনের বিভিন্ন তলা প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনের চত্বরে সিএজি কর্মচারী সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। প্রাক-নিরীক্ষা তুলে দেওয়া এবং হিসাবরক্ষণ কার্যক্রম থেকে নিরীক্ষা কার্যক্রম পৃথক করার বিষয়ে সুপারিশ তৈরি করতে নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ ব্যাপারে গতকাল প্রথম আলোতে খবর প্রকাশিত হয়।