প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২৮,৯১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩৯টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল চূড়ান্ত করা হয়েছে।

আজ রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd)ফল দেওয়ার জন্য কাজ চলছে।
এতে ২৮ হাজার ৯১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা দিয়েছিল ৫ লাখ ৯৩ হাজার ৯৯১ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেন, মৌখিক পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে।
গত ১৬ অক্টোবর ২২টি জেলায় ও ৩০ অক্টোবর ১৭টি জেলায় এই পরীক্ষা হয়।