প্রাক-প্রাথমিকে ৩৭ হাজার ৬৭২ শিক্ষক নিয়োগ হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, প্রাক-প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য শিগগিরই ৩৭ হাজার ৬৭২ জন শিক্ষক (প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন) নিয়োগ দেওয়া হবে।গতকাল আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আয়োজিত প্রাক-প্রাথমিকস্তরের শিক্ষাক্রম নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।