প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য গত বছর অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে ৬ হাজার ৯৩৩ জন নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের জেলা অনুযায়ী রোল নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) (http://www.dpe.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.mopme.gov.bd)(http://www.mopme.gov.bd) ফল পাওয়া যাবে।
গত বছর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৭ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০ হাজার ৪৭৯ জন উত্তীর্ণ হয়েছিলেন।