প্রাক-যোগ্যতা যাচাই দরপত্র আহ্বান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া পথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে কার্যক্রম শুরু করেছে সরকার। আজ শুক্রবার সেতু নির্মাণে প্রাক-যোগ্যতা যাচাই কাজে দরপত্র আহ্বান করা হবে। এই সেতু নির্মাণ করা হবে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি)। দুর্নীতির অভিযোগে মাওয়া-জাজিরায় প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণকাজ আটকে যাওয়ার পর সরকার এই উদ্যোগ নিয়েছে। সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, আগ্রহী ঠিকাদারিপ্রতিষ্ঠান আগামী বছর ১০ জানুয়ারি পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে। জাপানি সংস্থা জাইকার সমীক্ষা ধরেই দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প নিয়ে এগোচ্ছে সরকার। সেতু বিভাগের সচিব জানান, পাটুরিয়া-দৌলতদিয়া দিয়ে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ছয় কিলোমিটার। এর জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।