প্রাকৃতিক দুর্যোগে জরুরি সহায়তা দেবে এফএও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড়ের মতো জরুরি সময়ে প্রয়োজনীয় সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। গতকাল রোববার সফররত এফএওর মহাপরিচালক হোসে গ্রাজিওয়ানা ডি সিলভা সাংবাদিকদের এ কথা বলেন। তবে কী পরিমাণ বা কী প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে, তা আজ সোমবার আনুষ্ঠানিকভাবে জানাবেন তিনি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে এফএওর মহাপরিচালক এসব তথ্য দেন। শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এফএওর মহাপরিচালক বলেন, মূলত ঘূর্ণিঝড় কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা দিতে এফএও এ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হচ্ছে।অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এফএও বাংলাদেশে প্রযুক্তিগত ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীকরণে সহায়তা করতে চায়।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ চালে স্বয়ংসম্পূর্ণ হলেও গম, মাংস, মাছসহ অন্যান্য খাতে এখনো পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব হয়নি।