প্রাক্-বাজেট আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে চ্যানেল আই আয়োজিত ‘শিক্ষা বাজেট’ শীর্ষক তৃণমূল পর্যায়ে প্রাক্-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে, শিক্ষাদান পদ্ধতি সহজ করতে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ নূরুল ইসলাম, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।