প্রাক্-বাজেট আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক প্রাক্-বাজেট সেমিনারে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিবেচনা করলে দেশের সব অঞ্চলের মধ্যে জাতীয় সম্পদ সুষমভাবে বণ্টন ও উন্নয়নে ব্যয় হওয়া বাঞ্ছনীয়। আমাদের বাজেটে তার প্রতিফলন ও বাস্তবায়ন একান্ত প্রয়োজন। দেশের সুষম উন্নয়নের জন্য আঞ্চলিক অর্থনীতিকে গুরুত্ব দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘প্রাক্-বাজেট আলোচনা-২০১৫-১৬’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের মোশাররফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এ এন কে নোমান।