প্রাক্-বাজেট আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পৌরসভার জন্য আগামী অর্থবছরে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৭৭৭ টাকার প্রাক্-বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মেয়র দেওয়ান কামাল আহমেদ এ বাজেট উপস্থাপন করেন। এ সময় তিনি পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে আগামী জুনের মধ্যে চূড়ান্ত বাজেট ঘোষণা করা হবে। সেখানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মশিউর রহমান, পৌরসভার সব কাউন্সিলরসহ নগর সমন্বয় কমিটির ৫০ জন সদস্য।