প্রাক্-বড়দিন উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে গতকাল সোমবার কেক কেটে প্রাক্-বড়দিন উদ্যাপিত হয়েছে। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন কালীগঞ্জ দড়িপাড়া শাখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। দড়িপাড়া প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান স্বপন এস রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। আরও বক্তব্য দেন সংগঠনের দড়িপাড়া শাখার চেয়ারম্যান ডেনিস ডি কস্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, সমবায় কর্মকর্তা নাছিমা শাহিন প্রমুখ।