প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল আটটায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরী। বিজ্ঞপ্তি।