প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রথম পুনর্মিলনী শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী আজ থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথমবারের মতো এ পুনর্মিলনী উৎসব হচ্ছে।আয়োজক কমিটি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নিবন্ধনের মাধ্যমে উৎসব শুরু হবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন শিল্পী বারী সিদ্দিকী, ফরিদা পারভীন প্রমুখ।উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া রক্তদান কর্মসূচি, স্মৃতিচারণা, প্রীতি খেলাধুলার সঙ্গে থাকছে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন নগর বাউলখ্যাত জেমস গান পরিবেশন করবেন।